
শেখ তানভীর হোসেন, নড়াইলঃ
নড়াইলে কমরেড সুকুমার দাস গগনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা-কর্মীরা এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
(৫ এপ্রিল) রবিবার বিকাল ৪ ঘটিকার সময় নড়াইল চৌরাস্তায় স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নড়াইল জেলা কমিটির সভাপতি আকতার হোসেন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুল হক (লিকু)।
এছাড়া বক্তৃতায় আরও উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতির নড়াইল জেলা কমিটির সভাপতি আহম্মাদ বিশ্বাস, থানা সভাপতি বাহারুল ইসলাম, এবং কৃষক সংগ্রাম সমিতির সদস্য সৈয়দ সাইফুল ইসলামসহ নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "বাংলাদেশে আজ কেউ ভালো নেই। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সব সময় দেশের জনগণের কথা বলছে এবং কৃষক ও দিনমজুরদের স্বার্থ রক্ষা করছে।"
বর্তমানে দেশে কৃত্রিম তেল সংকট চলছে, যেখানে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুদ করছে। কিন্তু এখনো পর্যন্ত কোন সরকার কালোবাজারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি, শুধু সামান্য জরিমানা করা হয়েছে।
আমরা আশা করছি, সরকার অবৈধ মজুতকারীদের দ্রুত গ্রেপ্তার করবে এবং দেশের স্বার্থে কাজ করবে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতাকর্মীরা বিদেশি দালালদের সাথে কোনো ধরনের আপস না করার এবং দেশের কৃষক ও দিনমজুর শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।